
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আলহামদুলিল্লাহ, আছ-সালাতু ওয়াছছালামু আলা রাসুলিল্লাহ (সাঃ)। অতি আনন্দের সাথে জানাচ্ছি যে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত কসবা মহিলা দাখিল মাদরাসা। প্রতিষ্ঠানটি বহুতলবিশিষ্ট ভবনের অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়ন, শতভাগ পাস সহ সম্পূর্ণ নিরাপত্তায় বেষ্টিত মেয়েদের জন্য নির্ভরযোগ্য দ্বীনি প্রতিষ্ঠান। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০০৪ সালে এমপিওভুক্ত হয়ে অদ্যাবধি শিক্ষা-সংস্কৃতিতে অনন্য, দাখিল-জেডিসি-পিএসসি তে শতভাগ পাস সহ উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদরাসা) নির্বাচিত হয়েছে। বর্তমানে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারের জন্য প্রতিষ্ঠানে ওয়েবসাইটের মাধ্যমে মাদরাসার সকল তথ্যাবলী ও কার্যক্রম সম্পাদন করা, স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দূর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা ও কুলুষমুক্ত সমাজ গঠন এবং নিরক্ষরমুক্ত সচেতন বাংলাদেশ গড়াই আমাদের কাম্য। দ্বীনি শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে উঠুক সেই প্রত্যাশা করছি। এই মাদরাসা পরিচালনা, উন্নয়ন ও অগ্রগতিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এলাকাবাসী সহ সকলের সহযোগিতা কামনা করছি। আমিন.
মোহাম্মদ আবদুল করিম
সুপারিন্টেনডেন্ট
মানারাত মাদ্রাসা নীলফামারী
